আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী সরিষাবাড়ীতে বিনাই-বৈরান সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা কালিয়ায় ৮ দলীয় ফুটবল মিনি টুর্নামেন্ট বন্ধ হচ্ছে না মব সন্ত্রাস, বাড়ছে আতঙ্ক - ইলিয়াস হোসেন মাঝি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ad728

আমি নেতা হতে চাই না, ধরমপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : রবিউল ইসলাম সরকার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

আমি নেতা হতে চাই না, ধরমপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : রবিউল ইসলাম সরকার

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় মুখরিত হয়ে মাঠে নেমেছেন ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার। দীর্ঘদিন ধরে ধানের শীষের ঝাণ্ডা হাতে রাজপথে সক্রিয় থাকা এই ত্যাগী নেতাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন স্থানীয় জনসাধারণ।
ধরমপুর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মতে, রবিউল ইসলাম সরকার শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সংকটে ও সংগ্রামে সাধারণ মানুষের পাশে থাকা এক পরম নির্ভরযোগ্য নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের আগলে রেখে তিনি হয়ে উঠেছেন ইউনিয়নের তৃণমূলের আস্থা ও ভরসার প্রতীক।
নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে রবিউল ইসলাম সরকার বলেন, "আমি পদের লোভে নয়, বরং ধরমপুর ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়ন করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থন পাই, তবে ধরমপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"
স্থানীয় সাধারণ ভোটাররা জানান, রবিউল ইসলাম সরকার একজন পরিচ্ছন্ন, সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত। করোনাকালীন সংকট কিংবা যেকোনো দুর্যোগে তিনি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকেই যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
ইতোমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় রবিউল ইসলাম সরকারের পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবেন ধানের শীষের এই কাণ্ডারি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300