আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ:
আজ ৭ই জুলাই মঙ্গলবার, বারুইপুরের ধুলিয়ানে নির্যাতিতার সুবিচার এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মোমবাতি নিয়ে বিশাল মৌন মিছিলের আয়োজন করা হয়, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। শত শত মানুষ মোমবাতি নিয়ে প্রতিবাদে মৌন মুখর, তাহাদের একটাই দাবি এখানে কোন রাজনীতি নয়, চাই দোষীর ফাঁসি, যেভাবে একটা নাবালক মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো।। এর সুবিচার চাই।
ধুলিয়ান টাউন যুব কংগ্রেস আয়োজিত এই কর্মসূচিতে সামিল হন এলাকার শতাধিক সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থক। মৌন মিছিলটি শুরু হয় ধুলিয়ান টাউন কংগ্রেস কার্যালয় থেকে। প্রত্যেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিলে সামিল হন এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাঞ্চন তলা হাইস্কুলে গিয়ে শেষ হয়। 
মিছিলের অগ্রভাগে ছিলেন যুব কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা, মিছিল শেষে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক যুবনেতা সাকিরুদ্দিন এবং প্রাক্তন টাউন সভাপতি বাবলু মন্ডল রাজ্য বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। 
তাহারা অভিযোগ করেন নারী সুরক্ষায় বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণ ব্যর্থ, রাজ্যজুড়ে মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নৃশংস ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উপড়ে দেন। রাজনীতির উর্ধ্বে উঠে ফাঁসির দাবি তুলেন কংগ্রেস নেতৃত্বরা। 
টাউন যুব কংগ্রেসের নেতৃত্ব স্পষ্ট জানান, বারুইপুরে নির্যাতিতা যেন দ্রুত এবং সঠিক বিচার পান, অভয়া কাণ্ডের মতো এই ঘটনাকে নিয়ে যাতে কোনো রকম নোংরা রাজনীতিকরন না করা হয়। তাহারো আরজি জানান। এবং এই অপরাধের সাথে যুক্ত সমস্ত দোষীদের দ্রুত ফাঁসি দেওয়ার দাবি তোলা হয়।। 
এই দিনের প্রতিবাদী মিছিলে ধুলিয়ান টাউন যুব কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট নেতা বদরুল ইসলাম টনি এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে নিপন, ইসাহাক, হেফজুর এবং আশিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত হন। এই কর্মসূচিটি শান্তি পূর্ণভাবে শেষ হলেও , বারবার একটা কথাই তারা মনে করিয়ে দেন উই ওয়ান্ট জাস্টিস, সঠিক বিচার যেন পায়, 
এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের ধুলিয়ান এলাকা উত্তপ্ত, এলাকার মানুষ ক্ষোভে ও জঘন্য ঘটনার তীব্র নিন্দা করেছেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300