আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ
ad728

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সাবেক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচি সফলভাবে আয়োজনের বিষয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সরিষাবাড়ীর আরামনগর বাজার এলাকায় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্মৃতি সংসদের সভাপতি আজিজুল কবীর তালুকদার হুমায়ুন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে স্মৃতি সংসদের সদস্য সচিব মো. শহীদুল্লাহ (ভিপি শহীদ) স্বাগত বক্তব্য দেন।

এ সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। সকাল সাড়ে ৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। সকাল ১১টায় কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম তালুকদার উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বারিক, খলিলুর রহমান, মিন্টু মিয়া, কাঞ্চন, বাদল, রফিক, শহীদ, নায়েব আলী, হিরা মিয়া, রুবেল মিয়া, শহিদুল ইসলামসহ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300