আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে লাইট প্রকল্পের উদ্বোধন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে  লাইট প্রকল্পের উদ্বোধন

হাবিবুর রহমান বাবুল
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়ের, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় নিরাপদ ও আলোকিত জনপদ গড়ে তোলার লক্ষ্যে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর বাংলাদেশ প্রতিনিধি দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মইনুল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এলাকার উন্নয়নে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, রাতের চলাচল সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে এই স্ট্রিট লাইট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আরও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। 
০১/০৭/২০২৬ইং

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300