বিজেপির কর্মী ও সমর্থকরা- সল্টলেকের লাবনী আইল্যান্ডের সামনে ডেঙ্গু দমন অভিযান করলেন
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
আজ ৭ই সেপ্টেম্বর সোমবার, ডেঙ্গু দমন অভিযানে নামলেন বিজেপি কর্মী ও সমর্থকরা, সল্টলেক লাবনী আইল্যান্ডের সামনে থেকে ডেঙ্গু দমন অভিযান শুরু করেন।
বিজেপির কর্মীরা প্রত্যেকে ঝাঁটা হাতে নিয়ে রাস্তায় নামলেন , তার পাশাপাশি মশা মারার তেল, ব্লিচিং পাউডার সমস্ত কিছু নিয়ে লাবনী আইল্যান্ডের সামনে ছড়ালেন।
বিজেপি কর্মী ও সমর্থকদের থেকে আরো বার্তা দেওয়া হয় এলাকাবাসীকে, তাহারা বলেন প্রত্যেকে যেন নিজের নিজের ঘরের চারিপাশ পরিষ্কার রাখেন কোথাও যেন কোনো রকম জল জমা না থাকে,সেই দিকগুলি নজর রাখতে বললেন। কারণ এইসব জমা জলে ডেঙ্গুর মশা জন্মালে কাউকে দেখে তারা কামড়ায় না।
সেই কারণেই আমরা আজ আইল্যান্ডের সামনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে , পাউডার ব্লিচিং ও মশা মারার তেল ছড়ালাম।। সাধারণ মানুষকে সচেতন করার জন্য। যাতে ডেঙ্গু কারো শরীরে না প্রবেশ করে। এই বর্ষায় সবাই যেন সুস্থ থাকে।
তাহারা জানান এই বর্ষায়, বাড়ির আশপাশে কোনো কিছুতে জল জমে থাকলে, মশা সেই জলের মধ্যেই ডিম পাড়ে, এবং এখান থেকেই ডেঙ্গুর উৎপন্ন হয়।, এই সবাই নিজের নিজের জায়গা পরিষ্কার রাখুন, এবং অন্য কেউ পরিষ্কার রাখার বার্তা দিন।
এ জাতীয় আরো খবর..