আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী


মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ সময় একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের জন্য হাসপাতালের পৃথক ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, “গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। রোগীদের চিকিৎসার জন্য পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু ওয়ার্ডের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300