দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের বরাবরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়।
আজ ২৬ জুলাই রবিবার সকাল ১০.৩০ঘটিকা ময়মনসিংহ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয় স্মারক লিপি প্রদান করা হয়।
সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকুরীচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ার হস্তান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগকরণ নীতিমালা ২০২৫বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রধান করা হয়।
এ জাতীয় আরো খবর..