আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা শিশু ধর্ষণের মামলার, আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা
ad728

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
 ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা


বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।
সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি থানায় রুজু করা হয়। যার নং ১৭। মামলার বাদি হলেন উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও অলংকারি ইউনিয়নের সাবান টেংরা গ্রামের মৃত আবদুল আলীর ছেলে ইরন মিয়া (৫৫) মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি আবদুল কাইয়ুম (৪৫) কে শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ পৌর এলাকার অলংকারি গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারাণ সম্পাদক। শনিবার (২২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। 

মামলার অন্যান্য আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমদ (৪৮), কবির আহমদ কুব্বার (৫০), শাহ আসাদুজ্জামান (৫০), ফারুক আহমদ (৪৮), মুহিবুর রহমান সুইট (৪০), রফিক হাসান (৪০), ফজর রহমান (৪২) শংকর দাশ শংকু (৪৮), শামীম আহমদ (৩৫), ফজর আলী (৪৫), সিরাজ মিয়া (৫০), রুহেল খান (৪৮), ওয়াহাব আলী (৫০), আলতাব হোসেন (৫০), জুনাব আলী (৪০), মকদ্দুছ আলী (৫০), পার্থ সার্থী দাশ পাপ্পু (৩২), আজিজুর রহমান (৫৫), এনামুল হক এনাম (৪৫), বারাম উদ্দিন (৪৪), হিরা মিয়া (৬০), আবদুল হান্নান তোতা (৪৫), হাবিব মিয়া (৪৫), আবদুল জলিল জালাল (৫৫), দুদু (৫০), মানিক মিয়া (৪৫), রফিক মিয়া (৪৮), শংকর চন্দ্র ধর (৪৮), আবদুর নূর (৪৯), শাখাওয়াত হোসেন (৫০), সৈয়দ হোসেন (৪২), আব্দুস ছত্তার (৪৭), সেলিম মিয়া (৫৫), ইবাদুল ইসলাম (৪৫), আবদুল কাইয়ুম (৪০), শাহজাহান সিরাজ (৩৮), বাবুল মিয়া (৪৫), আব্দুল মনাফ (৬১), আবুল কালাম (৪৮), আবদুস ছোবান (৪৭), কাওছার আহমদ (৩৪), মতিন আহমদ (৩৫), মঈন উদ্দিন (৪০), সালমান খান (৩০), লায়েক আহমদ (৪০), জাহেদ আহমদ (২২), আমিনুল ইসলাম (২৩) সাহেদ মিয়া (২২), সানুর আলী (৫০), সিরাজুল হক (৫৫), আব্দুল মান্নান (৪৫), আব্দুস শহিদ (৪৭), তোরণ মিয়া (৪৫), শামিম মিয়া (৪২) খোকন মিয়া (৪৫), রাজন মিয়া (৩৮), নজরুল ইসলাম (৪২), মামুন মিয়া (২৪), শামছুল হক (৫৪), ইয়াছিন আলী (৪৫), আনোয়ার হোসেনক আনোয়ার (৪৫), জসিম উদ্দিন (২৫), আকবর আলী (৫০) কমরু মিয়া (৫০), শাহেদ (৩৬), আমিনুল ইসলাম (৪২), জাহেদ মিয়া (৪৩), এখলাছ মিয়া (৩৬), বাবুল মিয়া (৪৬), রাজন মিয়া (৩৮), সারোয়ার মিয়া (৪২), জুবেল মিয়া (৪০), নাহি মিয়া (২৫), জাহাঙ্গীর মিয়া (৩০) নাছির আলী (৩৬), রাসেল মিয়া (৪৫), ফয়ছল আহমদ (৩৬), শেখ সালমান আহমদ (২৪), আব্দুল আহাদ রোকন (৫০), বাচ্ছু মিয়া (৩৬), নজমুল আলম (৪০), বদরুল আলম (৪০), জয়নাল মিয়া (৩৫), আকরাম মিয়া (৪৫), নুরুজ্জামান (৩১), রেনু মিয়া (৩২),জামাল মিয়া (৪৫), রনি মিয়া (৪২), আফাজ মিয়া (৪১), শাহিন মিয়া (৫৫), ফারুক মিয়া (৫২), কাজী সাঈদ (২৫)।  
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে উপজেলার রামপাশা এলাকায় অভিযুক্তরা রাস্তার ওপরে গাড়ির টায়ার জ¦ালিয়ে নাশকতামূলক কর্মকান্ড ও মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এলাকায় আতংকের ৃসৃষ্টি করে। 
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এ মামলার এজাহার নামীয় আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আফজাল মিয়। 
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা 
বিশ্বনাথ পৌরসভা 
মোবাঃ ০১৭২৬৬৬০০০০।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300