আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

সরিষাবাড়ীতে সরকারি ম্যাপভুক্ত রাস্তা বন্ধ করায় ১৭ দিন যাবৎ বৃদ্ধা ও শিশু গৃহবন্দী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে সরকারি ম্যাপভুক্ত রাস্তা বন্ধ করায় ১৭ দিন যাবৎ বৃদ্ধা ও শিশু গৃহবন্দী 

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকারি রেকর্ডভুক্ত ম্যাপের রাস্তা বন্ধ করে এক অসহায় বৃদ্ধা ও তাঁর ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত নাতনিকে টানা ১৭ দিন ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বরবাড়ীয়া কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বৃদ্ধা হলেন বড়বাড়ীয়া গ্রামের মৃত মুস্তানছির বিল্লাহ আনোয়ারী (মুস্তান কাজী)-এর স্ত্রী মনোয়ারা চৌধুরী (৭৮)। তাঁর সঙ্গে গৃহবন্দী হয়ে রয়েছে তাঁর নাতনি হুমায়রা আনোয়ারী (১২)।
মনোয়ারা চৌধুরী জানান, প্রায় তিন বছর আগে তাঁর স্বামী মারা যান। ছেলে-মেয়েরা উচ্চশিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করায় বাড়িতে কোনো পুরুষ সদস্য থাকেন না। বর্তমানে তিনি ও তাঁর নাতনি ছাড়া বাড়িতে আর কেউ থাকেন না। এ সুযোগে বাড়ির দক্ষিণ পাশের প্রতিবেশী মৃত শহিদের ছেলে সবুজ মিয়া তাঁদের বাড়ির ওপর দিয়ে নিজেদের সুবিধামতো যাতায়াতের রাস্তা দাবি করেন।
তিনি বলেন, "আমি তাদের দাবি অনুযায়ী রাস্তা দিতে অস্বীকৃতি জানালে সবুজ মিয়া, পূর্ব পাশের করিমের ছেলে তাজ এবং উত্তর পাশের গনি মণ্ডলের ছেলে লেবুকে সঙ্গে নিয়ে আমার বাড়ি থেকে বের হওয়ার সরকারি ম্যাপভুক্ত রাস্তায় টিন ও ইটের দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। বর্তমানে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমার নাতনি স্কুলে যেতে পারছে না। বাইরে বের হওয়ার চেষ্টা করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি হাড়ের রোগে আক্রান্ত। প্রয়োজনীয় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও সংগ্রহ করতে পারছি না। আমি প্রশাসন ও দেশবাসীর কাছে এ অন্যায়ের বিচার এবং আমাদের উদ্ধারের আবেদন জানাচ্ছি।"
দীর্ঘ ১৭ দিন ধরে স্কুলে যেতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আনোয়ারী। সে জানায়, সামনে পরীক্ষা থাকলেও সে স্কুলে যেতে পারছে না। স্কুলে যাওয়ার জন্য বের হলেই প্রতিবেশীরা তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। অন্য শিশুদের মতো নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছে সে।
স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নিয়ে দুই দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। 
স্থানীয় বাসিন্দা মিস্টার বলেন, "যা করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক, অসামাজিক ও অন্যায়। জোরপূর্বক কাউকে গৃহবন্দী করে বা চাপ সৃষ্টি করে কোনো দাবি আদায় করা আইনসম্মত নয়।" তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত সবুজ মিয়া অভিযোগের বিষয়ে বলেন, "আমাদের যাতায়াতের পুরোনো রাস্তাটি চাই। তাঁকে সাময়িকভাবে চারদিক থেকে আটকে রাখা হয়েছে। রাস্তা ছেড়ে দিলেই সব খুলে দেওয়া হবে।"
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300