আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন
ad728

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র
মীলাদুন্নবী (সা.) উদযাপন


প্রতিনিধি আফজাল মিয়া 
বিশ্বনাথ (সিলেট):
 উপজেলা সংবাদদাতা ::
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শানিবার (২৯আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসায় সমবেত হন হাজার খানের নবী প্রেমিক, শিক্ষার্থী, আল-ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বনাথ কামিল মাদরাসায় মিলিত হয়ে মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়।
র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেষ্টুন ও প্লে­কার্ড শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লিওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।
অনুষ্টানে উপজেলা আল-ইসলার উপদেষ্টা মাওলানা আখতার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। বক্তব্য রাখেন, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা নেছার আহমদ, দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খায়রুল ইসলাম।
অনুষ্টানে সাবেক তালামিযের সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজনের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মীলাদুন্নবী উদযাপন কমিটির সেক্রেটারী, মাওলানা ইসলাম লতিফি, 
এসময় উপস্থিত ছিলেন, মীলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি, সুফি সামসুল ইসলাম, উপজেলা আল-ইসলার উপদেষ্টা তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি হুজুর, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহ সাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, মুফতি আব্দুল মোমিন, মাওলানা শেখ সাহিদুর রহমান, 
পৌর আল ইসলার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ, ক্যাশিয়ার শেখ শাহজাহান, ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মোসাব্বির, সেক্রেটারি মালানা মনজুর আহমদ, সাবেক চেয়ারম্যান, ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা তালামিযের সহ-সভাপতি সাব্বির আহমদ, পৌর তালামিযের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার, বিশ্বনাথ উদ্দিন উপজেলা তালামিযের সভাপতি নুরুল ইসলাম মুবিন, সেক্রেটারি নাজিম উদ্দিন, পৌর তালামিযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ, সেক্রেটারি জাবের আহমদ।   
দোয়া পরিচালনা করেন মীয়ার মাজার ফাদ্বিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ।

মোঃ আফজাল মিয়। 
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা 
বিশ্বনাথ পৌরসভা 
মোবাঃ ০১৭২৬৬৬০০০০

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300