আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ
ad728

গাজীপুর টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

গাজীপুর টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার



মো: সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার একটি টহল টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন মেরকুন সাকিন থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পাশে টিএনটি কলোনির মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাগর (২১) এবং মো. হোসেন (২৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরের পিতার নাম মো. রশিদ মিয়া এবং মায়ের নাম সাথী। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাটিয়ারা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় বসবাস করেন।
অপর গ্রেপ্তার মো. হোসেনের পিতা মৃত সুরঞ্জ মিয়া এবং মায়ের নাম হাসি বেগম। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার কইতনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300