আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জামালপুরের সরিষাবাড়ী রানী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল বারিক।
প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন কর্মসূচি গ্রহণ জরুরি। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300