আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ad728

কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু 

 
পঞ্চগড় জেলা থেকে খাদেমুল ইসলাম :
পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মী (৪) উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্ত্রী সবিতা রানী ও মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের কাছে আসেন ক্ষিতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ মন্দিরসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা।
এসময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের চিৎকারে শিশুটির বাবা-মা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আলীম তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান থামিয়ে শিশুটিকে উদ্ধারে সহযোগিতা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
যোগাযোগব্যবস্থা হুয়াটস এপ, ইমেইল khademulislam7@ gmail.com 
01918561068

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300