১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা
এম এ নোমান চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চৌদ্দগ্রামে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, ডা. সাকি, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশাররফ হোসেন অপেল এবং ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির কাজী আবদুল কাদের।
এছাড়াও সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মসূচি সফল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে সফল করতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..