আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গজারি গাছ কাটার সময় আটক ২ অটোসহ বনজ দ্রব্য জব্দ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গাছ লাগান দেশ বাচান

বিশেষ প্রতিনিধি শাহীন আলম 

শ্রীপুর উপজেলার রাথুরা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গজারি গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে কর্তিত গজারি গাছের খণ্ড এবং একটি ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়। বন বিভাগের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর রেঞ্জাধীন রাথুরা বিটের ৬ নম্বর বড় রাখুরা মৌজার সংরক্ষিত বন এলাকায় টহল চলাকালে গাছ কাটার শব্দ শুনে বন কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। পরে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ছেও করাত দিয়ে গজারি গাছ কাটছেন এবং কাটা গাছের খণ্ড ব্যাটারিচালিত অটোতে তোলা হচ্ছে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১নং আসামি সেলিম মিয়াও ২নং আসামি হাসিবুল দুই জনকে আটক করা হয়। অপরদিকে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দা ও করাত নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগের দাবি, ঘটনাস্থলে থাকা অপর এক অভিযুক্তকে তারা পূর্ব পরিচয়ের ভিত্তিতে শনাক্ত করেছেন।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সদ্য কর্তিত ১২টি গজারি গাছের খণ্ড এবং প্রায় ২ টন বহনক্ষমতাসম্পন্ন একটি সবুজ রঙের ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়। জব্দকৃত বনজ দ্রব্য স্থানীয় ব্যবস্থাপনায় বিট অফিসে সংরক্ষণ করা হয়েছে।বিট কর্মকতা শেখ ইমদাদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক বন মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300