আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা গ্রহণ করতে হবে পরিবারকেই। একটি রাষ্ট্রের নাগরিকদের সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক, ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য। চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব থেকে শুরু করে সন্তানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে একজন সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান যেমন মাদক থেকে শুরু করে সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তেমনি দেশগঠনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিক। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করবে এবং করে চলেছে। সমাজ থেকে মাদক নির্মূল করা, একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকবিরোধী, সে বিষয়টি বোঝানোর স্বার্থেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
আজ, ১৮ জুলাই শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় বনাম সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
উৎসবমুখর পরিবেশে আয়োজিত মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ নগরীর বিভিন্ন স্তরের নাগরিকগণ উপভোগ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300