আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন 


খাদেমুল ইসলাম :
পঞ্চগড় জেলা প্রতিনিধি ! পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছবি এআই ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি 'শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক। আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার কাজকর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ও বিশ্বাস অর্জন করছেন। যখন তার কাজে পঞ্চগড়সহ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন, তখন একটি দল তার সম্মান ক্ষুণ্ণ করতে এবং তার জনপ্রিয়তায় ধস নামাতে ষড়যন্ত্র করে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং একই সাথে ভুয়া ছবি দিয়ে ফেসবুকে প্রচারকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করি। যদি দাবি মানা না হয়, তাহলে দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে প্রেসক্লাব থেকে বের হয়ে নেতাকর্মীরা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300