আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ 
-----------------------------------------------
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। 
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবা মূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা : একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার বসবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকারের ঘোষণা বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচী সফল করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থা এবং সামাজিক সংগঠন সমূহ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার। সরকারের কর্মসূচী সফলে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সবুজে ভরে উঠবে দেশ এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো: আব্দুল মোমেন, মো: মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশটা বিভিন্ন ধরনের চারা রোপণ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300