আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন
ad728

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী


আব্বাস উদ্দিন:প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গুনারায় মাদকের ভয়াবহতা রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের গুনারা গ্রামে গুনারা গ্রামবাসীর উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গুনারা মান্নানীয়া দরবার শরিফের পীর সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল থানার সদর বিট অফিসার এসআই ইউনুস, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম, সুরুজ মেম্বার, যুবদল নেতা মন্নর আলী, কামাল পাঠান, মন মিয়া সর্দার, এলেম মিয়া সর্দার, সোহেল মাস্টার, মাওলানা কাওছার, মুসা মিয়া, মোতাহার মিয়া, আলী মিয়া সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুনারা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300