আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ad728

পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা ও অপপ্রচারের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।
 শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর কবরস্থান এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণপুর মৌজার জমি নিয়ে একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সঙ্গে শফিকুল ইসলাম গংদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শফিকুল ইসলাম আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাবে রাতের বেলায় আব্দুর রাজ্জাকের ভূমি জবর দখল করেন। এ নিয়ে বিরোধের জের ধরে শফিকুল ইসলামের পক্ষের হামলায় আসাদুল ইসলামের ডান পায়ের রগ কেটে যাওয়াসহ বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

উক্ত সমাবেশে রবিউল ইসলাম, মনোয়ারা বেগম, শামীম হোসেন, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, মুতায়িন মণ্ডল, জয়েন উদ্দিন শেখ, আকবর আলী ও সাজেদা বেগম, শাপলা আক্তার করুণা, মিনা খাতুন, মন্জুয়ারা, শাপলা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন, হামলার ঘটনাকে ভিন্ন খাতে নিতে আব্দুর রাজ্জাকের পরিবারের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা করা হয়েছে। তারা মামলাটি মিথ্যা ও সাজানো দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তারা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300