কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
কালিয়া উপজেলায় পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের শ্রেনী কক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন,হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নারীর মর্যাদা নিয়ে বক্তারা বলেন, এক সাহাবি যখন রাসুল(সা:) কে জিজ্ঞাসা করলেন—আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? রাসুল (সা.) বললেন, “তোমার মা।” তিনি তিনবার মায়ের কথা উল্লেখ করার পর চতুর্থবার বাবার কথা বলেছেন।
এ থেকে বোঝা যায়, ইসলাম নারীর প্রতি সম্মান, ভালোবাসা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার ওপর কতটা গুরুত্ব দিয়েছে।
আলোচনা সভা, মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিয়া উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুর রহমান,
আলোচনা করেন,মওলানা আবুল কালাম আজাদ, মওলানা ইনায়েত উল্লাহ, কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সহকারী প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম প্রমূখ।
২৭-৮-২৬
০১৭১২৫৫০১৬৭
এ জাতীয় আরো খবর..