আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষে কৃষকদের প্রশিক্ষণ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষে কৃষকদের প্রশিক্ষণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
“সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পাট চাষিদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ীর যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৬০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা রোকসানা। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন পাট অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব) কামাল উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, সহকারী পাট কর্মকর্তা আব্দুল জলিল, পাট উন্নয়ন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নূরে আলম, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব আতা এবং উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা রিফাত হোসেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন সম্ভব। একই সঙ্গে পরিবেশবান্ধব এ অর্থকরী ফসল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারা কৃষকদের উন্নত প্রযুক্তি অনুসরণ করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300