আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ের আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত হয়েছে । মাদকের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৭ সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। 
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত করা হয়।
 র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় ২ আসনের এমপি মুহাম্মদ ফরহাদ হোসেন আজাদ তিনি বলেন, সরকার শুরু থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।
আরো বলেন তরুণদের মাদকাসক্তির পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, অনলাইন জুয়া ও অন্যান্য প্রযুক্তিনির্ভর আসক্তি থেকেও দূরে রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ কাজে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।
 জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু সাঈম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300