আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
ad728

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

হাবিবুর রহমান বাবুল
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
দৈনিক যায়যায়দিন-এর ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের অসহায় পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে এটি ২৭তম মানবিক প্রকল্প।
শনিবার (১৮ জুলাই) মিরারগাঁও গ্রামে কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য নাজমুল ইসলাম ও জুয়েল আহমদ, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন দয়ামীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এম রুম্মান আহমদ নোমান।
বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এ উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর কৃষক দলের সদস্য সচিব আব্দুল গনী, সৈয়দ ইসহাক আলী, অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, অয়েস আহমদ, মোঃ আনু মিয়া, এবং নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ।
অনুষ্ঠিটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300