আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ সরিষিবাড়ীতে প্রথম স্ত্রীর লোকজন অপহরণ করে জমি লিখে নেওয়ার চেষ্টা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ সরিষিবাড়ীতে প্রথম স্ত্রীর লোকজন অপহরণ করে জমি লিখে নেওয়ার চেষ্টা 


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে শফিকুল ইসলাম মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে প্রথম স্ত্রীর ভাইয়ের নেতৃত্বে অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও তাঁর নামে থাকা জমিজমা লিখে নেওয়ার চেষ্টা এবং বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের ৪ ঘন্টা পর টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা ও জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশ উদ্ধার করেছে। 

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে তার স্ত্রী ও সমন্ধি সহ চারজনের নাম উল্লেখ করে আরোও ৫/৬ জন কে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‌

অভিযোগপত্র সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম মোল্লা সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি গত ১২ জুলাই একই গ্রামের পাশের বাড়ির এক অসহায় বিধবা নারীয ও দুটি সন্তান সহ কাবিনমূলে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রথম স্ত্রী তাঁকে নিজের বাড়িতে প্রবেশে বাধা দেওয়াসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলেও দাবি করেন শফিকুল।

অভিযোগে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল নিজ বাড়িতে গেলে প্রথম স্ত্রীসহ কয়েকজন তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেন। একপর্যায়ে তাঁকে মারধর করে জোরপূর্বক প্রথম স্ত্রীর বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বালাসুতি গ্রামে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

শফিকুলের অভিযোগ, পরে তাঁর বাড়িতে থাকা জমির দলিল-দস্তাবেজ, ব্যাংকের কাগজপত্র, নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তাঁর নামে থাকা জমিজমা প্রথম স্ত্রী ও ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এ অভিযোগ অনুযায়ী, পুলিশ ধনবাড়ীর বালাসুতি গ্রাম থেকে শফিকুলকে উদ্ধার করে। পরে তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে তার প্রথম স্ত্রী সানজিদা আক্তার শিমু, সম্বন্ধি সাইফুল ইসলাম সহ চারজনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার রাতে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমার বোন ও ভাগিনাকে রেখে দ্বিতীয় বিয়ে করে পলাতক রয়েছেন । শুক্রবার সকালে হঠাৎ বাড়ীতে এসে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় বোন শিমু কে মারধর করা হয়েছে। এ খবর পেয়ে আমরা শফিকুল ইসলাম এর বাড়ীতে গিয়ে তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। তাকে মারধর করা হয়নি বলে তার বিরুদ্ধে কানে তো অভিযোগ অস্বীকার করেন । 
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, শফিকুল ইসলামের দেয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300