আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় দৃশ্যমান গতি এসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভার প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
পৌরসভার সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তাঁর তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফল বিক্রেতাদের জন্য পৃথক পৌর ফল মার্কেট স্থাপন করা হয়েছে, যা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সহায়ক ভূমিকা রাখছে। যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি এবং পাবলিক টয়লেট।
পৌরসভা সূত্র আরও জানায়, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসকের নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণের ফলে পৌরসভার বিভিন্ন কাজে গতিশীলতা এসেছে। এতে একদিকে যেমন নাগরিক ভোগান্তি কমেছে, অন্যদিকে পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “পৌরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300