আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ


বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:
 সিলেটের বিশ্বনাথের পল্লীতে বালু, পাথর ও ইট দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার এক গুরুতর অবিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ বিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া। এর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।
গত ১৬ জুন বিশ্বনাথ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া দাবী করেন, অভিযুক্তরা উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় গায়ের জোরে চলাফেরা করে এবং আইন কানুনের কোন তোয়াক্কা করে না। আমাদের পরিবারের লোকজনসহ আমাদের এলাকার ১০/১২ টি পরিবারের লোকজন স্থানীয় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের অভিযুক্তদের বসতবাড়ির পাশে সরকারী রাস্তা দিয়া দৌলতপুর জামে মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করি। গত ১৬ জুন অভিযুক্ত দৌলতপুর গ্রামের মৃত: ছইল মিয়ার পুত্র আবুল খয়ের (৬৫), একই গ্রামের মৃত: চান  মিয়ার পুত্র বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), মৃত: আব্দুল মনাফের পুত্র কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮)। উল্লেখিত রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করার জন্য বালু, পাথর, ইট আনিয়া রাখে। তখন আমরা এলাকার লোকজন অভিযুক্তদেরকে কারণ জিজ্ঞাসা করিলে তারা আমাদের সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক করিতে থাকে। কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা হুমকী ধামকী প্রদান করে বলে যে, পুনরায় উক্ত বিষয়ে কেউ কথা বললে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করিলে মারপিটসহ জানমালের ক্ষতিসাধণ করিবে। অভিযোগে কামাল মিয়া দাবী করেন, উক্ত রাস্তা দিয়ে এলাকারপ্রায় ৭০/৮০জন লোকসহ মসজিদের মুসল্লী, স্কুল ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করে। অভিযুক্তরা সরকারী রাস্তাটি বন্ধ করার ফলে তারা মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেন না।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300