আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন
ad728

সরিষাবাড়ীতে হেলেঞ্চা শাকের সঙ্গে ভুলে ধুতুরা পাতা শাক ভাজা খেয়ে ৬ জন অসুস্থ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে হেলেঞ্চা শাকের সঙ্গে ভুলে ধুতুরা পাতা শাক ভাজা খেয়ে ৬ জন অসুস্থ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে হেলেঞ্চা শাকের সঙ্গে ভুলবশত ধুতুরা পাতার মিশ্রণে রান্না করা শাক খেয়ে এনডিপি রৌহা শাখার ৬ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থরা হলেন— শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান, মাঠকর্মী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও সোহাগ রানা।
তারা জানান, এনডিপির কর্মস্থলে রান্নার সময় গৃহকর্মী ভুলবশত হেলেঞ্চা শাকের সঙ্গে ধুতুরা গাছের পাতা মিশিয়ে শাক ভাজি প্রস্তুত করেন। পরে ওই শাক দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভাত খাওয়ার কিছু সময়ের মধ্যে তারা অসুস্থতা অনুভব করেন। পরে বৃহস্পতিবার বিকেলে তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কে জামালপুর জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে খাবার গ্রহণের পর তাদের মধ্যে মাথা ঘোরা, অস্থিরতা, মুখ শুকিয়ে যাওয়া এবং ঝিমুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার কামরুজ্জামান তন্ময় জানান , হেলেঞ্চা শাকের সাথে ধুতুরা গাছের পাতা মিশ্রিত শাক ভাজা খেয়ে অসুস্থ ৬ জন কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300