আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ad728

তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

এ.এস.এম হামিদ হাসান, 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল হক দাদন-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক পরিবেশকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন "শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজকে এই অঞ্চলের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে রূপান্তর করতে আমি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।"

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাবেক গভর্নিংবডি সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মাঝে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,মোঃ সেলিম হায়দার,কবির আহমদ,আবুল কালাম আজাদ,মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

সার্বিক নিরাপত্তা ও পড়াশোনার মান বৃদ্ধির তাগিদ দিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।

এছাড়াও সংবর্ধনা সভায় নবনির্বাচিত এডহক কমিটির সম্মানিত সদস্য মোঃ খোকন মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত বক্তারা গভীর আশা প্রকাশ করেন যে, নতুন এডহক কমিটির সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ পড়ালেখার মান ও সহশিক্ষা কার্যক্রমে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300