আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা শিশু ধর্ষণের মামলার, আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা
ad728

শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

 শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন 


সুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধ:
গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে তথ্য দেন।
পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়। সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণ মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে  আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300