নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়ায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১১ সেপ্টেম্বর রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মান্নু শেখের স্ত্রী তহমিনা বেগম ওরফে তুহিনকে মাদকসহ আটক করা হয়। ১২ সেপ্টেম্বর সকালে বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে পৃথক অভিযান চালিয়ে মৃত সৈয়দ মহেশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালতের সামারি ট্রায়াল প্রসিকিউশন ০১/২৬-এর মাধ্যমে তহমিনা বেগমকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি সাংবাদিক দের আরও বলেন পুলিশের সঙ্গে এলাকার সচেতন মহল ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি ঐক্য বদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তা হলে অতি দ্রুত সম্ভব একটি মাদক মুক্ত সমাজ গঠন করা।
১৩.৯.২৬
০১৭১২৫৫০১৬৭
এ জাতীয় আরো খবর..