আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা শিশু ধর্ষণের মামলার, আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা
ad728

বন্ধ হচ্ছে না মব সন্ত্রাস, বাড়ছে আতঙ্ক - ইলিয়াস হোসেন মাঝি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বন্ধ হচ্ছে না মব সন্ত্রাস, বাড়ছে আতঙ্ক - ইলিয়াস হোসেন মাঝি 


নিজস্ব প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাস বা দলবদ্ব সহিংসতা দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া, বিচার বহির্ভূত আক্রমণ এবং বিশৃঙ্খলার কারণে সামাজিক নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক আগেই আস্থাহীনতা তৈরি হয়েছে। সমাজের এক শ্রেণীর মানুষ কোন কিছুরই তোয়াক্কা করছে না। আর এই কারণেই সমাজে মব সন্ত্রাসের অপরাধ প্রবণতা বাড়ছে। এতে করে সামাজিক নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে অপরাধ নির্মূলের জন্য যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে ভেঙ্গে পড়া সেই আস্থা মেরামত করতে হলে প্রথমেই মব সন্ত্রাসের লাগাম টানতে হবে সরকারকে।

মবতন্ত্র কোন ভাবেই গনতান্ত্রিক সমাজের অংশ নয়। এটি গনতন্ত্রের বিপরীত শক্তি। ধর্মের নামে, সংস্কৃতির নামে কিংবা ন্যায় বিচারের নামে যে কোন ধরনের মব সন্ত্রাসকে কঠোর ভাবে দমন করতে হবে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা এবং সামাজিক সচেতনতা।

মানুষের উগ্র মনোভাব, প্রতিহিংসা, লোভ, আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা, অস্ত্রের চালান, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, সামাজিক ও রাজনৈতিক বিদ্বেষ এবং দখলের প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে মব সন্ত্রাসের মত ভয়াবহ অপরাধ।

অপরাধের বিচার না হওয়া বা বিলম্বিত হওয়ার পেছনে প্রভাবশালীদের হস্তক্ষেপ রয়েছে। বহুবছর ধরেই এমনটা হয়ে আসছে, সকল সরকারের সময়েই প্রভাবশালী মহল বলে একটা মহল থাকে। এই মহল কারা, কীভাবে কাজ করে, কাদের দ্বারা কাজ করে এই তথ্য আইন রক্ষাকারী বাহিনী জানলেও বিভিন্ন কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না।

শুধু রাজনৈতিক সরকার নয়, ২০২৪ সালের অন্তবর্তীকালীন সরকারের ভিতরে ও এই প্রভাবশালীদের চক্কর দেখা গেছে। এই প্রভাবশালীদের কারনেই বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। মব সন্ত্রাসের মতো অপরাধ করবে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে না, এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে দাঁড়িয়েছে।

মব সন্ত্রাস বা গনপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা যে কোন সভ্য সমাজের আইনশৃঙ্খলা ও মানবাধিকারের পরিপন্থী। দেশে আইনের শাসন্য প্রতিষ্ঠা এবং নাগরিকদের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে এ বিষয়ে অত্যন্ত কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

লেখক -
মোঃ ইলিয়াস হোসেন মাঝি 
কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300