আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

নড়াইলের কালিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

নড়াইলের কালিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 
 
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! 
 ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শহীদদের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ অনুষ্ঠানে  নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে 
উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন,   জুলাই যোদ্ধা মো. বাপ্পি ও মো. জাহিদুল, শহীদ মো. রবিউলের পরিবারের সদস্য শারমিন ইসলাম, মো. ইমরান শেখ, কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস, প্রেসক্লাব কালিয়া সভাপতি শেখ ফসিয়ার রহমান,  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় কালিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ঈমাম মাঃ হাফিজুর রহমান  বিশেষ দোয়া ও মোনাজাত পাঠ করেন। 
সভা শেষে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৬.৭.২৬
০১৭১২৫৫০১৬৭

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300