আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

পালিত হলো ,দক্ষিণ হাওড়া  মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ:
 ৩রা জুলাই শুক্রবার, কলকাতা রাজবাড়ী হোটেলে, দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, জয়দীপ দে উদ্যোগে, ২ জুলাই বৃহস্পতিবার ঠিক সন্ধে ছটায়, স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে পালিত হলো  বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস। অনুষ্ঠান চলে সন্ধ্যে ৬টা থেকে রাত্রি আটটা পর্যন্ত। 
এই অনুষ্ঠান উপলক্ষে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে সুন্দর সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ডক্টর, শিল্পী ,রাজনীতিবিদ,  অভিনেতা, অভিনেত্রী, বাচিক শিল্পী সহ একাধিক সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনোময় হয়ে ওঠে। এবং প্রেক্ষাগৃহটি ভরে ওঠে। 
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল মাননীয় বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী ও বিধায়ক সজল ঘোষ মহাশয়। কিন্তু কোন কারণে তাহারা উপস্থিত হতে পারেননি। 
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের, সংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের পিতা ও চিকিৎসকদের এমনকি রাজনীতিবিদ, সেনাকর্মী, ক্রীড়াবিদ দের হাতে পিতৃরত্ন ও সেবারত্ন সম্মান তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন--বিদিশা কালিকা দাস গুপ্ত আই পি এস অফিসার, মেঘ সায়ন্তনী ঘোষ  রূপান্তরগামী, আইনজীবী ও নৃত্যশিল্পী । ডক্টর অভিজিৎ দাস চিকিৎসক, লিসা ব্যানার্জি প্রিন্সিপাল ক্যালকাটা ব্লেন্ড স্কুল, অহনা চক্রবর্তী ব্লাইন্ড সংগীতশিল্পী, বিপিন গনত্রা পদ্মশ্রী খ্যাত, ভাস্কর চ্যাটার্জি অভিনেতা, সতীনাথ মুখোপাধ্যায় বাচিক শিল্পী, শান্তি দাস এস পি, ডক্টর সঞ্চয়ন মন্ডল ক্যানসার বিশেষজ্ঞ, অনীশ দাশগুপ্ত আইএএস, রিচা শর্মা অভিনেত্রী, ডক্টর অংশু সেন চিকিৎসক ও সঙ্গীত শিল্পী, জাকির খান প্রিন্সিপাল সহ একাধিক গুণী ব্যক্তিরা। 
মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মানিত করেন। 
সুন্দরময়ী অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন উপস্থিত স্বনামধন্য অতিথিরা এবং মাতা পিতারা, তাহারা বলেন এরকম সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সম্মান গুণীজনদের হাতে তুলে দিয়েছেন মুক্তধারা সংস্থা আমরা আপ্লুত। আমরা গর্বিত। মুক্তধারা যে ধরনের সামাজিক প্রয়াস কাজ কর্মের মধ্য দিয়ে তুলে ধরেন, সত্যিই এটি একটি আলাদা নজিরবিহীন ঘটনা। তাহারা আরো নতুন নতুন সামাজিক কাজে এগিয়ে যাক এটাই আমাদের বার্তা, 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300