আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি
ad728

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মুরগির খামার ও খড়ের গাদায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও মারধরের অভিযোগ

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মুরগির খামার ও খড়ের গাদায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে এক বিএনপি নেতার মুরগির খামার ও ছাগলের শেড ঘরে হামলা, ভাঙচুর, দুটি খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক হাসান বাদী হয়ে তার সহোদর ভাই রেজাউল হককে প্রধান বিবাদী করে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গতকাল শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তারাকান্দি পুরাতন বাজার এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে মোবারক হাসান দীর্ঘদিন ধরে তার বাড়ির বাইরের অংশে মুরগি ও ছাগল পালনের জন্য খামার স্থাপন করে রেখেছেন। ওই জমি নিয়ে তার সহোদর ভাই রেজাউল করিম, তার ছেলে নাঈম, মৃত শামসুল হকের ছেলে আব্দুল জলিল, জহির ও শহীদসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। তারা ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের দাবি মেনে না নেওয়ায় শুক্রবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মুরগির খামার ও ছাগলের দুটি শেড ভাঙচুর করেন। একই সঙ্গে দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন এবং পরিবারের সদস্যদের মারধর করেন।
এ ঘটনায় মোবারক হাসান (৬৭), রেনুকা বেগম (৫০), খোরশেদ আলম (৪০) ও উর্মি (২৫) জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মোবারক হাসান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট টিচার প্রার্থনা করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300