আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান থানায় অভিযোগ পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় ২১ মামলার আসামিসহ দুইজন গ্রেফতার বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল' পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ৪৪ রোগী নড়াইলের কালিয়ায় নরমাল ডেলিভারিতে ৪ নবজাতক সহ মায়েদের উপহার সামগ্রী প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ
ad728

ভেড়ামারায় টাকা ছিনতাই বিএনপির পার্টি অফিস ভাঙচুর

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ভেড়ামারায় টাকা ছিনতাই বিএনপির পার্টি অফিস ভাঙচুর 
‎মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা দাবি এবং এর প্রতিবাদ করায় এক সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সাবেক মেম্বার মোঃ সামসুজ্জোহা সবুজ ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর (১২-মাইল) এলাকার সাবেক মেম্বার মোঃ সামসুজ্জোহা সবুজের ওপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল স্থানীয় একটি গ্রুপ। 
‎অভিযুক্তরা হলেন— ১২-মাইল মন্ডলপাড়ার মোঃ নিজাম (৪৬), আনিচপাড়ার মোঃ সাচ্চু (২৭) এবং মোঃ সাকিল (২৭)।
‎এলাকাবাসীর অভিযোগ, উক্ত বিবাদীরা বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে গিয়ে নানা অজুহাতে মোটা অঙ্কের নগদ টাকা চাঁদা দাবি করে আসছিল। এলাকার একজন সচেতন নাগরিক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সামসুজ্জোহা সবুজ এই অন্যায় চাঁদাবাজির তীব্র প্রতিবাদ করেন।

‎প্রতিবাদ করার জের ধরে বিবাদীরা তাঁর ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ২২ জুন সোমবার দুপুর ১২ টা সময় বিবাদীরা ১২ মাইল মোড়ে সাবেক এই মেম্বারের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে তার কাছে থাকা নগদ ৩ লক্ষ ২৪ হাজার টাকা সন্ত্রাসীরা কেড়ে নেয়। এবং ১২ মাইল মোড়ে সাবেক মেম্বারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি'র পার্টি অফিস ভাঙচুর চালায়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর পরিবারকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
‎এই বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাবেক মেম্বার সামসুজ্জোহা সবুজ বলেন, "আমি জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি বজায় রাখতে ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন ওরা আমাকে ও আমার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।"
ভেড়ামারা থানা পুলিশ জানায়, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300