আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, একটি শোক সংবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ এবং মাসিক আশেকে রাসুল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত... শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে থানায় লিখিত অভিযোগের স্বীকার ভুক্তভোগীর অবশেষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ রক্তাক্ত পানেরছড়া রেঞ্জ: গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে-- প্রতিবাদ ও বিক্ষোভ বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর চরম দুর্ভোগে হাজারো পরিবার সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর পোস্ট নিয়ে বক্তব্য বেস্ট লাইফ ইন্সুরেন্সের সরিষাবাড়ী শাখার ইনচার্জ কালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে- কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি
ad728

যশোর অভয়নগরে সাংবাদিক আবুল বাশার এর ওপর বোমা হামলা

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

যশোর অভয়নগরে সাংবাদিক আবুল বাশার এর ওপর বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্ব পালন কি এখন অপরাধ-? নাকি সত্য তুলে ধরার খেসারত দিতে হচ্ছে জীবন দিয়ে-? যশোরের অভয়নগরে সাংবাদিক মোঃ আবুল বাসার এর ওপর বোমা হামলার বর্বরোচিত ঘটনা আবারও প্রমাণ করল, কলম সৈনিকদের জন্য মাঠ এখন মৃত্যুপুরী।
গতকাল ২৯ জুন, রবিবার রাত ৮টার দিকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশারকে লক্ষ্য করে ঘাতক চক্র যেভাবে বোমা নিক্ষেপ করেছে, তা কোনো সাধারণ হামলা নয়—এটি ছিল তাকে পরিকল্পিতভাবে টুকরো করে হত্যার এক নারকীয় প্রচেষ্টা।
নিহত হওয়ার হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা সাংবাদিক আবুল বাশার জানান, রাতে পেশাগত দায়িত্ব শেষে ভ্যানযোগে নওয়াপাড়া বাজারে ফেরার পথে সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে ওৎপেতে ছিল ১৫-২০ জনের একদল নরপিশাচ। কোনো কথা নেই, বার্তা নেই—পেছন থেকে সরাসরি তার পিঠে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় শক্তিশালী বোমা (ককটেল)। ভাগ্যক্রমে সেটি বিস্ফোরিত হয়নি। রানিং ভ্যান থকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সন্ত্রাসীরা তাকে কোনোভাবেই জীবিত রাখতে চায়নি। একটি অবিস্ফোরিত বোমাটি ঝোপে পড়ে থাকতে দেখা গেছে, যা প্রমাণ করে—সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবেই ছিন্নভিন্ন করে দিতে চেয়েছিল।
তিনি যখন আহত অবস্থায় রাস্তার ওপর পড়ে ছটফট করছিলেন, তখন উপস্থিত ভ্যানচালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তবে হাসপাতালের চেয়েও বড় জখম তার মনে—সাংবাদিক হয়েও নিজ এলাকায় আজ তিনি নিরাপত্তাহীন।
স্থানীয়দের ভাষ্যমতে, সিরাজকাঠি এলাকাটি কি তবে এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে-? দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে একজন গণমাধ্যমকর্মীর ওপর এভাবে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে কোনো প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের ইন্ধন, নাকি পেশাগত আক্রোশ-? প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে।
সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে অভয়নগরের সাংবাদিক সমাজ। হামলাকারীরা স্থানীয় ১৫-২০ জনের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে চিহ্নিত। পুলিশের কাছে দায়রা করা হয়েছে লিখিত এজাহার।
এখন দেখার বিষয়, রাষ্ট্র কি কলম সৈনিকের রক্ত ঝরানো এই নরপিশাচদের টিকি ছুঁতে পারবে? নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় ফের কোনো হামলা করার সুযোগ পাবে এই ঘাতক দল? সাংবাদিক আবুল বাশারের এই আর্তনাদ আজ গোটা সাংবাদিক সমাজেরই আর্তনাদ। অভয়নগরের আকাশ-বাতাস আজ বলছে বিচার চাই, এই বর্বরতার বিচার চাই।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300