আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা
ad728

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দায়ের হওয়া একটি মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন অভিযুক্ত পক্ষের এক সদস্য।
গত ৭ জুন জামালপুর পুলিশ সুপারের বরাবর দেওয়া ওই আবেদনে স্বাক্ষর করেন সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের দুদু মিয়ার ছেলে নুরনবী ইসলাম। তিনি মামলার প্রধান আসামি মানিক ওরফে নাহিদের ছোট ভাই।
আবেদনে নুরনবী ইসলাম উল্লেখ করেন, সরিষাবাড়ী থানার মামলা নং-২১/৯৭ (তারিখ: ২৫ মে ২০২৬) প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, মামলার প্রথম সাক্ষী ফারজু আক্তারের সঙ্গে প্রধান বিবাদী মানিক ওরফে নাহিদের বিয়ের বিষয়টি দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের জানা ছিল এবং এ নিয়ে পারিবারিক পর্যায়ে আলোচনা চলছিল।
তিনি আরও দাবি করেন, গত ২১ মে উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিষয়ে সাক্ষীর বাবা ফিরোজ শেখ এবং বিবাদীর বাবা-মায়ের মধ্যে একাধিকবার মোবাইল ফোনে কথোপকথন হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর কললিস্ট ও কথোপকথনের তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে বলা হয়, মামলার কথিত ঘটনার সময় পর্যন্ত বাদীপক্ষ থানায় কোনো নিখোঁজ ডায়েরি (জিডি) করেনি। পরবর্তীতে ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে মানিক ওরফে নাহিদ এবং তার পরিবারের সদস্যদের হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া মামলার বাদী সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কল রেকর্ডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে, মামলার ২ নম্বর আসামি সাইফুল খান বর্তমানে কারাগারে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ ও রিতুর বিয়ের নিকাহনামায় সাক্ষী থাকার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযুক্ত পক্ষের দাবি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো আবেদন পাওয়া যায়নি। তিনি আরোও বলেন দায়ের হওয়া মামলাটির মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300