আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি
ad728

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

নিজস্ব প্রতিবেদক:
“অভিযোগ মানেই অপরাধী নয়, উস্কানিমূলক কোনো ফাঁদে পা দেবেন না”
রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া আলোচনা, সমালোচনা, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং নানা বিতর্কের প্রেক্ষাপটে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে মূর্তি নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন হরিদাস বাবু। একই সঙ্গে তিনি দেশবাসী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শান্ত থাকার এবং কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
হরিদাস বাবু বলেন, “ধর্ম কখনো সংঘাত, বিদ্বেষ বা বিশৃঙ্খলার শিক্ষা দেয় না। ধর্ম মানুষকে মানবতা, সহনশীলতা ও শান্তির পথ দেখায়। তাই আমি চাই না আমার কোনো উদ্যোগকে কেন্দ্র করে সমাজে বিভেদ বা অস্থিরতা সৃষ্টি হোক। সকলের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আমি রাম মূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করেছি।”
তিনি বলেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে। মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে একটি ধর্মীয় উদ্যোগকে রাজনৈতিক ও বিতর্কিত রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের শান্তি ও সম্প্রীতির স্বার্থে তিনি সংযম ও দায়িত্বশীলতার পথ বেছে নিয়েছেন।

মন্দির নির্মাণে বিদেশি অর্থায়নের অভিযোগ নাকচ করে হরিদাস বাবু বলেন, “এটি ভারতের কোনো অনুদানে নির্মিত প্রকল্প নয়, কোনো বিদেশি স্বার্থ বাস্তবায়নের উদ্যোগও নয়। এটি দেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় গড়ে ওঠা একটি ধর্মীয় উদ্যোগ। আমি মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে কাজ শুরু করেছিলাম, পরে সাধারণ মানুষের সহযোগিতায় কাজ এগিয়েছে।”

নিজের বিরুদ্ধে অতীতে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “২০২২ সালে বনানী থানায় যে প্রতারণা মামলার কথা বলা হয়, সেটি ছিল একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি অপরাধী হয়ে যান না। আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, তার কোনোটিতেই আদালত আমাকে দোষী সাব্যস্ত করেনি। আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”
তিনি দাবি করেন, একটি মহল তাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। “আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। অতীতের মতো আবারও কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বিতর্কিত করার চেষ্টা হতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনো গুজব বা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না,” বলেন তিনি।
হরিদাস বাবু আরও বলেন, “আমি কখনোই সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার লক্ষ্য সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।”
বিদেশে অবস্থান করে কেউ যেন দেশের হিন্দু সম্প্রদায়কে উসকে না দেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেবেন এ দেশের মানুষই। বাইরে বসে উত্তেজনা সৃষ্টি করলে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর।”
তিনি বলেন, “আমরা কারও ফাঁদে পা দেব না। কোনো উস্কানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়াব না। সনাতনী সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় মানুষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা হবে।”
পরিশেষে হরিদাস বাবু বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। সেই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিভেদ নয়, সংলাপ; সংঘাত নয়, সম্প্রীতি; উস্কানি নয়, মানবতাই হোক আমাদের পথচলার মূলনীতি। দেশের শান্তি, মানুষের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতাই সর্বাগ্রে বিবেচ্য হওয়া উচিত।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300