তোরণ রফিক বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
এম এ নোমান, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার তোরণ রফিক বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা আয়শা রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মীর হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..