আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ
ad728

ময়মনসিংহ জেলার ১৪তম উপজেলা দক্ষিণ গফরগাঁও গঠনের প্রস্তাব অনুমোদন

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহ জেলার ১৪তম উপজেলা দক্ষিণ গফরগাঁও গঠনের প্রস্তাব অনুমোদন 

মকবুল হোসেন,
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১২১তম সভা আজ ১জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় তিনটি নতুন উপজেলা গঠন, একটি নতুন থানা স্থাপনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে 'দক্ষিণ গফরগাঁও' নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য থেকে আটটি ইউনিয়ন, যথা: মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব- এর সমন্বয়ে 'দক্ষিণ গফরগাঁও' উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে ময়মনসিংহ জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সাথে ১৪তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ গফরগাঁও।
এখানে উল্লেখ্য গফরগাঁও উপজেলা বিগত আওয়ামী লীগ সরকার আমলে মরহুম ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন সাবেক এমপি প্রচেষ্ঠায় পাগলা থানা নামে একটি থানা করা হয়েছিল। বর্তমান সাংসদ সংসদ নির্বাচন সময়ে নির্বাচনী অঙ্গীকার করেছিলেন পাগলা কে উপজেলা উন্নীত করা হবে। বর্তমান সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এমপি একান্ত প্রচেষ্টায় বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক দক্ষিণ গফরগাঁও উপজেলা নামে নতুন আরো একটি উপজেলা অনুমোদন করা হয়। 
নিকার এর ১২১তম সভায় ময়মনসিংহের 'দক্ষিণ গফরগাঁও' উপজেলা গঠনের প্রস্তাব ছাড়াও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে 'ফটিকছড়ি উত্তর' নামে নতুন উপজেলা গঠন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে দশটি ইউনিয়নের সমন্বয়ে 'বাঙ্গরা' নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে বিদ্যমান ৫০০টি উপজেলার সাথে এ তিনটি উপজেলা যুক্ত হয়ে দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০৩টি।
এছাড়াও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে 'হালদা থানা' স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে বিদ্যমান ৬৩৯টি থানার সাথে এটি যুক্ত হয়ে মোট থানা হবে ৬৪০টি। 
এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ জেলার ও গাজীপুর জেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। আর সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300