আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ পালন অভিভাবকহীন কক্সবাজার নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ
ad728

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত


এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র শুভ আগমন ও জীবনাদর্শ স্মরণ করে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৬আগস্ট) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে (হলরুম) মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ বদিউল আলম মাহফুজ। 

মাহফিলে মূল আলোচনায় মহানবী (সা.)-এর সর্বজনীন নৈতিকতা, মানবপ্রেম, সাম্য, ইনসাফ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। 
বক্তারা উল্লেখ করেন, অন্ধকারাচ্ছন্ন যুগে মহানবী (সা.) পৃথিবীতে শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হয়ে এক অসামান্য বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর প্রতিটি শিক্ষা ও দিকনির্দেশনা আজকের আধুনিক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট আলোকবর্তিকা। প্রতিটি শিক্ষার্থীর উচিত মহানবীর (সা.) আদর্শে নিজের চরিত্র গঠন করা।

আলোচনা পর্ব শেষে প্রিয় নবী (সা.)-এর প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মিলাদ পাঠ ও দরুদ শরিফ পেশ করা হয়। পরবর্তীতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300