আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ভেড়ামারায় ত্যাগী বিএনপি নেতা এনামুল হক সদ্দার ,আন্দোলন-সংগ্রাম ও রাজপথের পরীক্ষিত সৈনিক ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ পালন অভিভাবকহীন কক্সবাজার নড়াইলের চরেরঘাট থেকে ইয়াবা,দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
ad728

ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 


মকবুল হোসেন, 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা( ছাত্র-ছাত্রী)এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্স ৫৩ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 

মাদক, কিশোর অপরাধ, প্রযুক্তির আসক্তি ও সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, 'মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে সহজে অপরাধের অন্ধকারে পা বাড়ায় না। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।' জেলা প্রশাসক আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বাড়ায়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।

সাঁতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। সাঁতার আত্মরক্ষার সক্ষমতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে। প্রতিটি শিশুর সাঁতার শেখার সুযোগ থাকা উচিত।'প্রধান অতিথির উদ্বোধনী বক্তৃতা জেলা প্রশাসক এসব বলেছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমীন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলার সম্পাদক মোহছিনা খাতুন। সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম। প্রতিযোগিতাকে ঘিরে দিনভর জেলা সুইমিং কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, অভিভাবক, কোচ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300