ভেড়ামারায় ত্যাগী বিএনপি নেতা এনামুল হক সদ্দার ,আন্দোলন-সংগ্রাম ও রাজপথের পরীক্ষিত সৈনিক
মহন আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি ও সমাজসেবায় এক পরিচিত নাম এনামুল হক সদ্দার। দীর্ঘ তিন দশকের রাজনীতিতে জেল, জুলুম, রাজনৈতিক প্রতিহিংসা আর রাজনৈতিক মামলার বহু ঝড়-ঝাপ্টা সহ্য করেও কখনো আদর্শচ্যুত হননি এই ত্যাগী নেতা। স্থানীয় রাজনীতিতে দলের সংকটময় মুহূর্তে পাশে থেকে তিনি তৃণমূল নেতা-কর্মীদের মাঝে অর্জন করেছেন অগাধ আস্থা ও নিজস্ব অবস্থান।
রাজনীতির হাতেখড়ি ও পথচলা
রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১৯৯১-৯২ সালে ভেড়ামারার প্রবীণ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় এনামুল হক সদ্দারের। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মূল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। কলেজ জীবন থেকেই দলের যেকোনো কর্মসূচি, মিটিং-মিছিল এবং রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
রাজনৈতিক নিপীড়ন ও সংগ্রামের ইতিহাস
বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দফায় দফায় মামলা-হামলার মুখোমুখি হতে হয়েছে তাকে। আওয়ামী লীগ ও জাসদ দলের ইশারায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অন্তত ৮টি মিথ্যা ও গায়েবি মামলা। নাশকতা, বোমা তৈরির অবাস্তব অভিযোগসহ একাধিক রাজনৈতিক মামলার আসামি করা হয়েছিল এই রাজপথের লরাকু সৈনিককে। আইনি হয়রানি আর গ্রেফতার আতঙ্কে নিজ বাড়িতে ঘুমানোর সুযোগ পাননি তিনি। রাত কাটাতে হয়েছে ঝোপঝাড়ে, ক্ষেত-খামারে কিংবা অন্যের বাড়িতে। তবুও শত প্রলোভন ও নির্যাতনের মুখে বিএনপি এবং ধানের শীষের আদর্শ ত্যাগ করেননি।
সমাজসেবা ও তৃণমূলের প্রত্যাশা
কেবল দলীয় রাজনীতিই নয়, ভেড়ামারায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এনামুল হক সদ্দারের। করোনাকালসহ দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত।
তৃণমূল নেতা-কর্মীদের মতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনামুল হক সদ্দারের অবদানের মূল্য অপরিসীম। দলের চরম দুঃসময়ে তিনি যেভাবে প্রহসন ও নির্যাতন সহ্য করে শক্ত হাতে রাজপথে দাঁড়িয়েছিলেন, সে ত্যাগের মূল্যায়নের সময় এসেছে। তৃণমূলের একনিষ্ঠ এই রাজপথের যোদ্ধাকে বিএনপি হাই কমান্ড যথাযথ পদে অধিষ্ঠিত করে তার ত্যাগের মূল্যায়ন করবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় প্রবীণ ও নবীন নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর..