মুর্শিদাবাদে- মাটির বাড়ি ভেঙে মৃত্যু হল- মাত্র তিন মাসের এক শিশুর
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:
২৭শে আগস্ট বৃহস্পতিবার, মুর্শিদাবাদে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা, মাটির বাড়ি ভেঙে মাত্র তিন মাসের এক শিশুর মৃত্যু ঘটলো, আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মা ও শিশু কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘী ব্লকের, বকরা ১ নম্বর অঞ্চলের মোড়ল পাড়া এলাকায়,
স্থানীয়রা জানান, মোফাসুর রহমানের মাটির ঘরটি হঠাৎই তাসের ঘরের মতো হুর মুড়িয়ে ভেঙে পড়ে, এই সময় ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য।
বাড়ি ভেঙে পড়ার বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা , ধ্বংসস্তূপে নিচে থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন, প্রাথমিকভাবে তাদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিন মাসের শিশু আদিল আলামিনের।
গুরুতর আহতরা হলেন, আজিয়া বেগম ৩৬ বছর ও সুমাইয়া রহমান 5 বছর, বর্তমানে বহরমপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাহাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে, এরকম একটি মর্মান্তিক ঘটনায় সবাই হতবাক, ঘটনাস্থলে প্রশাসনের অফিসারেরা উপস্থিত হন।
এ জাতীয় আরো খবর..