ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নওগাঁ প্রতিনিধি আল আমিন

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার দেশীয় চোলাইমদ তৈরির তরল উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবামান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল কসবামান্দা গ্রামে আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর হেফাজত থেকে দেশীয় চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়। 

পরে উদ্ধার করা ওয়াশ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নারীসহ এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ