কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ মোছাঃ রহিমা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চিলমারী থানার একটি চৌকস পুলিশ টিম উপজেলার ৪ নম্বর রমনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, চিলমারী থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রম সফল করতে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ