আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন
ad728

সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সরিষাবাড়ীতে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
পরে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা ও কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।
আলোচনা সভায় ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আলহাজ আজিজুল কবির তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ (ভিপি শহিদ)।
আলোচনা সভায় বক্তব্য দেন ।
আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বারী, রাঙা রুবেল, ফারুক, হাকি, বাবু, আলম, খোকা, হিরা, লালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে কেক বিতরণ করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300