আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা শিশু ধর্ষণের মামলার, আসামি গ্রেফতার চকরিয়ায় পুলিশের সাফল্য অস্ত্র তৈরির কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৬ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ সাগরে জোস্না রাত কবি রিতুনুর সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৪ ভারত সেবা সংঘের শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা করলেন , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দার স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র রাত পোহালেই গণেশ পুজো, মার্কেটে ফলের বাজারে আগুন ,অন্যদিকে ক্রেতাদের ভিড় পানিহাটি সি ই এস সি সাব ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফরমার বাস্ট করে আগুন ও ঝুপড়ি পুরে ছাই ১৩ তম বর্ষে পদার্পণ করলো "গণেশ পুজোয়" -২০২৬, পাইকপাড়া নব যুবক সংঘ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নড়াইলের কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা
ad728

সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত জেলার দৈনিক হিসেবে ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত 
জেলার দৈনিক হিসেবে  ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর


খাদেমুল ইসলাম! 
পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।
এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন।
পত্রিকাটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।
মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের  প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টুয়েন্টিফোরের ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকাল পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু প্রমুখ। মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলায় কর্মরত
বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300