আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” ১০১ শিশুর মাঝে ৭০৭ মুরগি বিতরণ আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংসের প্রয়োজন পায়ের রগ কাটার অভিযোগ সরিষাবাড়িতে বিচারের দাবিতে মানববন্ধন হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান বিতরণ জগতপুরের দিক থেকে যাত্রীগাছি যাওয়ার পথে- উল্টে গেল একটি গাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নড়াইলের কালিয়ায় জাতীয় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলো পাচার হওয়া ৪৭ নারী পুরুষ শ্রীপুরে জবরদখল থেকে এক একর বনভূমি উদ্ধার, রোপণ করা হলো শেগুনের চারা সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজ বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত
ad728

হাজারো নেতা-কর্মীর শ্রদ্ধা অথচ অবহেলায় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সমাধি

রিপোর্টারের নাম: আজকের খবর আগামীর স্মৃতি।
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

হাজারো নেতা-কর্মীর শ্রদ্ধা অথচ অবহেলায় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সমাধি



সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো নেতা-কর্মী, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। তবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ নেতার সমাধিস্থলের বেহাল দশা দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আগতরা।
 বৃহস্পতিবার (২০ আগস্ট) সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ী গ্রামের সমাধিস্থলে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ ছাড়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ (শহীদ ভিপি) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আরামনগর বাজার কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান।

প্রয়াত নেতার একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনীও বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। পরে নিজ বাড়িতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর উপস্থিতদের মধ্যে কাঙালি ভোজের আয়োজন করা হয়। এ সময় আরুনী তালুকদার তাঁর দাদা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন এবং কবরস্থান এলাকায় একটি নিমগাছের চারা রোপণ ও চারা বিতরণ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300